অন্যান্যবাংলাদেশ

বাড়তে শুরু করেছে সারাদেশের তাপমাত্রা

টানা পাঁচ দিনের তীব্র শীতের পর বাড়তে শুরু করেছে রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা, কুয়াশা আর মেঘ ঠেলে রাজধানীতে সূর্য উঁকি দেওয়ায় আবহাওয়ার উন্নতির আশা জেগেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ওই সময় থার্মোমিটারের পারদ ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আসছে দুই তিন দিন শীতের স্বাভাবিক তাপমাত্রা গড়ে সর্বনিম্ন ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে ২৬ ও ২৭ ডিসেম্বর হালকা বৃষ্টিপাত হলেও আকাশ পরিষ্কার হয়ে গেলে তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে আসবে।

কিন্তু আগামী মাসের শুরুতে আরও একটি মৃদু শৈত্য প্রবাহ রাজধানীসহ সারাদেশে বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংশ্লিষ্ট খবর

Back to top button