দেশবাংলা

বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

সারাদেশে শীতের তিব্রতা কিছুটা কমলেও উত্তরবঙ্গের জনজীবন এখনও বিপর্যস্ত। দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯.৭ ডিগ্রিতে ওঠা-নামা করায় শৈত্য প্রবাহের কবলে পড়েছে উত্তরের জনপদ। রংপুর অঞ্চলে ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় গ্রামীন জনপদে বেড়েছে শীতের তীব্রতা।

ফলে বস্তি, রেল স্টেশন, বাস টার্মিনালে বসবাসরত মানুষ ও নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমিক ও ক্ষেত মজুরদের কাজকর্ম ব্যহত হচ্ছে। শীত জনিত রোগে হাসপাতালে শিশু বৃদ্ধ ও আক্রান্ত নারীদের সংখ্যা বেড়েছে।

এদিকে, আজ পঞ্চগড়ে আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে শৈত্য প্রবাহ। শীতের প্রভাবে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

ঠান্ডা থেকে রক্ষা পেতে বাড়ির আঙ্গিনায় ও ফুটপাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button