দেশবাংলা

ফেনীতে অবৈধ ভারতীয় পণ্যসহ আটক ১

ভারত থেকে অবৈধভাবে পণ্য এনে ফেনীর পেীরসভার ১৬ নং ওয়ার্ডের পুলিশ কোয়ার্টার, হোসেনীয়া মাদ্রাসা রোড সংলগ্ন শাহ আলম ম্যানশনের নিচতলায় বিক্রি করার অভিযোগ পেয়ে র‌্যাব-৭ সেখানে যায়।

র‌্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় র‌্যাব সদস্যরা মেজবাহউদ্দিন নামে একজনকে আটক করে। তার বাড়ি নোয়াখালির বেগমগঞ্জে। এ সময় আটককৃত আসামীর কক্ষ হতে হেয়ার অয়েল, সাবান, শ্যাম্পু, বিস্কুট, চকলেট, হরলিকস, টুথপেস্ট উদ্ধার করা হয়।

আটককৃত পণ্যের মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক ব্যক্তিকে থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ নুরুজ্জামান।

সংশ্লিষ্ট খবর

Back to top button