দেশবাংলা

গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী জানান, সোমবার সন্ধ্যায় কাশিমপুর থানার মোজারমিল তেঁতুইবাড়ী অনন্যা ফিস পার্ক এর ভিতরে অজ্ঞাত যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পূর্বে যুবকটি তার নাম-পরিচয় কিছু বলতে পারেনি।

পরে এলাকায় মাইকিং করেও কোন সন্ধান না পাওয়ায় মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button