বিশ্ববাংলা
সৌদিতে জহুরুল নামে এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আবহায় জহুরুল নামে এক বাংলাদেশি মারা গেছেন। জহুরুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, স্থানীয় আল মাদানী হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে সেখানেই মারা যান তিনি। জহুরুল সৌদি আরবের একটি মুরগির ফার্মে কাজ করতেন। তার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর গ্রামে। তার পিতার নাম মহিউদ্দিন।
পরিবারের অনুমতিতে, স্থানীয় বাংলাদেশি এবং কফিলের সহযোগিতায় জহুরুলকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এম ইব্রাহীম খলিল, আবহা প্রতিনিধি



