অন্যান্যবাংলাদেশ

ঘন কুয়াশা ও কনকনে শীতে কাঁপছে সারাদেশ

ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে সারাদেশ। এরইমধ্যে আবার নতুন করে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।তারা জানিয়েছে, উত্তরাঞ্চলে আরো দুইদিন এমন শৈত্যপ্রবাহ চলবে।

এছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অঞ্চল এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দিনাজপুর ও নীলফামারী অঞ্চলগুলো ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ।গত ৪দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায় রেকর্ড করা হয়েছে, দিনভর সূর্যের মুখ দেখা গেলেও কমছেনা উত্তর থেকে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের দাপট। শহরের চেয়ে গ্রামাঞ্চল ও তেঁতুলিয়া উপজেলায় ঠান্ডার প্রকোপ বেশি। এতে করে সমস্যায় পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষ ও গাড়ী চালকদের। এদিকে সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সংশ্লিষ্ট খবর

Back to top button