আন্তর্জাতিকএশিয়া
সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৯০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সপ্তাহের ছুটি উপভোগ করে সবাই রাজধানীতে ফিরছিল। গাড়ির কর আদায়ের চেকপোস্টের নিকট একটি ট্রাক পৌঁছার সাথে সাথেই বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় রাস্তায় প্রচুর যাত্রীবাহী গাড়ি ছিল, হামলাকারীরা এ সুযোগটি কাজে লাগিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে।
তবে এখন পর্যন্ত কেউ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি, এই হামলার জন্য আল শাবাবকে সন্দেহ করা হচ্ছে।



