প্রধানমন্ত্রীবাংলাদেশ

সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রতি আহ্বান

সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার, চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতির শীতকালীন  কুচকাওয়াজে এ কথা বলেন শেখ হাসিনা।

রোববার সকালে, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতির শীতকালীন কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়  সকলে মিলে দেশের উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মিলিটারি একাডেমিতে একাডেমির প্রশিক্ষণার্থী ক্যাডেটদের কুচকাওয়াজ প্রত্যক্ষ ও সালাম গ্রহণ এবং ক্যাডেটদের সনদ প্রদান করেন প্রধানমন্ত্রী। মিলিটারি একাডেমির  উন্নয়নে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানান শেখ হাসিনা।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর  সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে তার সরকার কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, উধ্বর্তন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ দেশি বিদেশি কূটনীতিক ও সমাপনী ব্যাচের কর্মকর্তাদের অভিভাবকরা।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button