অন্যান্যবাংলাদেশ

পুরনোকে পেছনে ফেলে আবারো এলো নতুন বছর-২০২০

 

পুরনোকে পেছনে ফেলে আবারো এলো নতুন বছর-২০২০।  সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে  গেলো বছরের সব দুঃখ, কষ্ট, গ্লানি এবং না পাওয়াকে পেছনে ফেলে নতুন বছর  বয়ে আনবে সুখ, শান্তি আর সমৃদ্ধি- এমনটাই সকলের প্রত্যাশা।

প্রবাদে আছে, সময় আর নদীর স্রোত কারও জন্যই অপেক্ষা করে না।  সেই ধারাবাহিকতায়, প্রকৃতির  নিয়মেই জীবন থেকে বিদায় নিলো আরও একটি বছর!

ফেলে আসা সময়ের প্রত্যাশা-প্রাপ্তি আর নতুন বছরকে আনন্দময় করে তুলতে, নানা পরিকল্পনায় ব্যস্ত সাধারণ মানুষ।  নতুন বছরে, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার শপথও সর্ব সাধারণের।

বছর যায় বছর আসে তবুও ভাগ্যের চাকা স্থির হয়ে আছে খেটে খাওয়া মানুষগুলোর।  দিনের পর দিন কোনমতে বেঁচে থাকাই যেন তাদের জীবন সংগ্রাম।

প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝে কেটে যাওয়া বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন বছরকে সুন্দর ও স্বার্থক করে গড়ে তুলবে এমন প্রত্যাশা সবার।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button