দেশবাংলা

গোপালগঞ্জে ৬ষ্ঠ বাণিজ্য মেলা

গোপালগঞ্জে জমে উঠেছে মাসব্যাপী অনুষ্ঠিত ৬ষ্ঠ বাণিজ্য মেলা। এ মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। প্রতিনিয়ত ভীড় করছেন বিভিন্ন বয়সের দর্শনার্থী। মেলায় আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে, আয়োজক কমিটি।

গোপালগঞ্জে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় বিভিন্ন মেলাকে বেছে নেয় সাধারণ মানুষ। প্রতি বছরের মত এবারও গোপালগঞ্জ আউটার ষ্টেডিয়ামে জেলা চেম্বার অব কমার্সের উদ্যেগে আয়োজন করা হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলার।

মেলায় শাতাধিক ষ্টলে গহনা, পোশাক, গৃহস্থলির আসবাবপত্রসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। আর এসব পণ্য কিনতে শীত উপেক্ষা করে সকাল থেকে রাত অবধি মেলায় ছুটছেন বিভিন্ন বয়সের দর্শনার্থী। মেলায় ঘুরে ফিরে পছন্দমত জিনিস কিনছেন ক্রেতারা।

শুধু বড়দের জন্য নয় শিশুদের জন্য সার্কাস, নাগরদোলা, সেলফি টাওয়ার, খাবার দোকানসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে। মেলায় প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ লাখ টাকার পণ্য কেনা বেচা হচ্ছে।

তবে তীব্র শীতের কারণে কেনাবেচা একটু কম হলেও সময় গড়ানোর সাথে সাথে বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার কথা জানান, মেলা কমিটির এ সদস্য।

এ মেলা আগামী ১২ জানুয়ারী পর্যন্ত চলবে। সাধারণ মানুষ ও শিশুদের বিনোদনের জন্য আগামীতেও এ মেলার আয়োজন করা হবে এমন প্রত্যাশা গোপালগঞ্জবাসীর।

সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button