দেশবাংলা

তীব্র শীতে নষ্ট হচ্ছে ধানের বীজতলা

তীব্রশীত আর ঘন কুয়াশায় শেরপুরে নষ্ট হচ্ছে ধানের বীজতলা। বেশিরভাগ জায়গায় বীজতলাগুলো সাদা হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইরি-বোরো আবাদ নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা। যদিও কৃষি অধিদপ্তর বলছে,ইতোমধ্যে অর্জিত হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এবং নিয়মিত কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

গেল কয়েকদিনের টানা তীব্রশীত ও ঘন কুয়াশায় শেরপুর সীমান্তবর্তী এলাকায়গুলোতে ইরি-বোরো আবাদের বীজতলার ক্ষতি হয়েছে। বিবর্ণ হয়ে যাচ্ছে বীজতলা। আবার কোথাও কোথাও বীজতলা সাদা হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে ইরি-বোরো আবাদ নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা। তারা বলছেন, সুন্দর করে বীজতলা রোপন করা হলেও তীব্রশীত ও ঘন কুয়াশায় তা নষ্ট হয়ে যাচ্ছে।

তবে কৃষি অধিদপ্তর জানায় ভিন্ন কথা, তারা বলছেন-বীজতলার তেমন ক্ষতি হয়নি। আংশিক বীজতলা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলেও সেটা সাময়িক, ঠিক হয়ে যাবে। এছাড়া কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলেও দাবি তাদের।

এবছর শেরপুরে ৯১ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য আমন বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৫ হাজার ২শ হেক্টর জমিতে।

শাকিল মুরাদ, শেরপুর প্রতিনিধি 

সংশ্লিষ্ট খবর

Back to top button