বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ৯২ বাংলাদেশিকে আটক

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশ বছরের প্রথম চারদিনের অভিযানে বাংলাদেশিসহ ৩শ ১৫ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে ৯২ জন বাংলাদেশি।

আজ (রোববার) দুটি বিশেষ আদালত বসছে আটকদের বিচার করতে। একটি বসবে দেশটির সেলাঙ্গর রাজ্যের সিমুনিয়ায়, অন্যটি কেডা লঙ্কাতে। দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে, অভিবাসন বিভাগের আইনের ১৯৫৯ ধারায়, অবৈধ অভিবাসীদের আটকের পর বিশেষ আদালতে দ্রুত বিচার পরিচালনা করা হবে।

অবৈধ অভিবাসীদের গ্রেফতারে, মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত, ১২৫টি অভিযানে, ২ হাজার ১০ জনকে আটক করে। এর মধ্যে কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার দেখানো হয়।

এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৯২ জন। তবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন আটক কর্মীদের বিষয়ে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টাও চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button