দেশবাংলা
টেকনাফে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ আব্দুল লতিফ ও জাবেদ ইকবাল নামে ২ রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। রোববার রাতে জাদিমুরা উমর খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজারের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা এলাকায় ইয়াবা বেচা-কেনা করছে এমন গোপন সংবাদে সেখানে র্যাব অভিযান চালায়।
এসময় ২রোহিঙ্গা যুবককে ইয়াবা ভর্তি বস্তাসহ আটক করা হয়। বস্তার ভেতর থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।



