সন্ত্রাসী হামলায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ

সিলেটে সন্ত্রাসী হামলা-ভাঙচুরের ঘটনায় একটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় দুইশ শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে।
দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন নির্দেশ দেয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে দ্রুত বিদ্যালয়টি চালুর দাবি স্থানীয়দের।
সিলেটে সন্ত্রাসী হামলা-ভাঙচুরের ঘটনায় একটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রায় দুইশ শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। দ্রুত ওই শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর ব্যাপারে ব্যবস্থা নিতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন।
জালালাবাদ থানা এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান পুরান কালারুকা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ভিন্নমতের সন্ত্রাসী হামলায় মাদ্রাসাটি বন্ধ রয়েছে। ২০১৩ সালে সরকারের নীতিমালা অনুসরণ করেই মাদ্রাসাটি চালু হয়েছিল। দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবি জানান এলাকাবাসী।
জালালাবাদ থানার পুলিশ জানায়, হামলায় জড়িতদের বিরুদ্ধে আদালতে দাখিল করা হয়েছে চার্জশিট। পাশাপাশি প্রতিষ্ঠানটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেটের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান, মাদ্রাসার অধ্যক্ষ এরশাদ খান।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত রিপোর্ট পাওয়ার ব্যবস্থা নিবেন বলে জানালেন, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
এলাকাবাসী মনে করেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলা করা উচিত নয়। শিক্ষার আলো বিলিয়ে দিতে সহনশীলভাবে সকলের আরও উদার হওয়া প্রয়োজন।
কাইয়ুম উল্লাস, বাংলা টিভি, সিলেট



