বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের হুঁশিয়ারি

আগের মতো ভারত ও ভুটান থেকে ট্রাকে পাথর আমদানি না হলে শনিবার (১১ জানুয়ারি) থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সব প্রকার পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, আমদানি-রপ্তানিকারক আ্যাসোসিয়েশন।
একই সঙ্গে বন্দরে শনিবার কাজ করলে অতিরিক্ত অর্থ আদায়ের প্রচেষ্টা বন্ধ করতে হবে। অন্যথায় সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করারও হুঁশিয়ারি দেন তারা।
গত শনিবার (৪ জানুয়ারি) বাংলাবান্ধায় অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক চিঠির মাধ্যমে জানান পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।
তিনি জানান, আগের ন্যায় পাথর না আসায় বর্তমানে ব্যবসায়িরা ক্ষতিগ্রহস্ত হচ্ছে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেড একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তারা ব্যবসায়ীদের নূন্যতম সুবিধা না দিয়ে অতিরিক্ত অর্থ আদায় ও অন্যায়ভাবে এমওটি’র নামে অর্থ আদায় করে।
এটি বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হবে।
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি



