দেশবাংলা
হিলি ট্রেন ট্রাজেডি দিবস আজ

দিনাজপুরের হিলি ট্রেন ট্রাজেডি দিবস আজ (সোমবার)। ১৯৯৫ সালের এ দিনে হিলি রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় মারা যান ২৭ জন। শতাধিক যাত্রী আহত হয় এবং পঙ্গুত্ব বরণ করেন অনেকেই।
এ দিন রাত সাড়ে ৯ টার দিকে হিলি রেলষ্টেশনে দাঁড়িয়ে থাকা গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেনের সাথে বিপরিত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখমুখি সংঘর্ষ হয়।
কর্তব্যরত ষ্টেশন মাষ্টার ও পয়েন্টসম্যানের দায়িত্ব অবহেলার কারনে ঘটে যাওয়া এ ট্রেন দূর্ঘটনায় নিহতদের স্বরণে স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে দিনটিকে প্রতি বছর হিলি ট্রেন ট্রাজিডি দিবস হিসেবে পালন করে আসছে।
এ উপলক্ষে আজও কালো ব্যাচ ধারণ, ট্রেন দুর্ঘটনা এড়াতে ট্রেনে ব্যানার লাগানোসহ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।



