দেশবাংলা
সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের বাগপাড়া কবরস্থানের পুকুর থেকে লাশ ২টি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, গেল ১০ জানুয়ারি তারা নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেন শিশুদের পরিবার।
তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই পুকুরে গোসল করার সময় তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে। নিহতরা হলো, শামীম ও মনির।



