দেশবাংলা
ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা নেতাদের আন্দোলনের হুশিয়ারি

আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধা সেলিম হত্যা তদন্তের অগ্রগতি দৃশ্যমান না হলে ২৬ মার্চের পর বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দিয়েছেন, ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা নেতারা।
সোমবার ঈশ্বরদী বাজার রোডের মুক্তিযোদ্ধা সংসদের সামনে অনুষ্ঠিত পথসভা ও মানব বন্ধনে এ ঘোষণা দেয়া হয়। এসময় পথসভা ও মানববন্ধনে ভাতা বৃদ্ধিসহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সৃযোগ-সুবিধা বৃদ্ধিরও দাবি জানানো হয়।
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্নার সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন, মুজিব বাহিনী প্রধান নুরুজ্জামান বিশ্বাস এবং ফজলুর রহমান ফান্টু, আব্দুল খালেক, আওয়ামীলীগ সেক্রেটারী ইসাহক আলী মালিথাসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও আওয়ামীলীগ নেতারা।



