দেশবাংলা
আখাউড়ায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের এ মানববন্ধনের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধরাণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাবেক সভাপতি মোঃ আরজু, সাংবাদিক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েমনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামিসহ অন্যরা।
এ সময় বক্তরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ইন্ধনে আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম ও সাংবাদিক মহিউদ্দিন মিশুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন একজন শিক্ষক।



