দেশবাংলা
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

মানিকগঞ্জের সিংগাইরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে নেশাখোর বখাটেরা।
বৃহশপতিবার দিবাগত রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বড়াটিয়া গ্রামে এঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার চার জনকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।
ধর্ষিতা নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষণের পর বাড়ির সর্বস্ব লোট করে নিয়ে যায় ধর্ষকরা এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



