
দীর্ঘ নাটকীয়তা শেষে পাকিস্তানের মাটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বুধবার বাংলাদেশ সময় রাত প্রায় পৌনে ১২টায় জাতীয় দল বহনকারী বিমান লাহোর বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বুধবার রাত ৮টার দিকে একটি বিশেষ ফ্লাইটে দেশ ছাড়েন মাহমুদউল্লাহরা। আগামী ২৪ তারিখ মাঠে গড়াবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। বাকি দু’টি হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর দুইটায়।
যা বাংলাদেশ সময় দুপুর তিনটা। নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর নিয়ে শুরু থেকেই অনীহা প্রকাশ করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সরকারের অনুমতির পর শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সম্মতি জানায় বিসিবি।
তিন ধাপে পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাহমুদউল্লাহরা।



