প্রত্যন্ত গ্রামাঞ্চলে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিচ্ছে পোষ্ট-ই সেন্টার

বর্তমান সরকারের ‘আমার গ্রাম, আমার শহর’ ভিশনকে সামনে রেখে নোয়াখালীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল পোষ্ট অফিস বা পোষ্ট-ই সেন্টার। এই প্রকল্পের আওতায় নানামুখি সেবা পাচ্ছেন গ্রামের সাধারণ মানুষ।
বিশেষ করে কম্পিউটার শিখে অনেক বেকার যুবক-যুবতী আত্মনির্ভরশীল হচ্ছে। ডাক বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
এক সময়ের জনপ্রিয় ও গ্রামীন যোগাযোগের একমাত্র মাধ্যম ডাক বিভাগ যখন ধ্বংসের পথে, ঠিক তখনি প্রধানমন্ত্রীর ‘আমার গ্রাম, আমার শহর’ ভিশনকে সামনে রেখে মাঠে নামে, ডাক বিভাগকে ডিজিটাল করার প্রকল্প।
এরই অংশ হিসেবে ২০১৫ সালে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে শহর ও গ্রামের পোষ্ট অফিসগুলোতে প্রতিষ্ঠা করা হয় পোষ্ট-ই সেন্টার। যা পরবর্তিতে ডিজিটাল পোষ্ট অফিসে রুপান্তর করা হয়। ডাক বিভাগের এই উদ্যোগকে স্বাধুবাদ জানানোর পাশাপাশি, এই সেবাকে আরো এগিয়ে নিতে সরকারী সহায়তা চাইলেন, উদ্যোক্তারা।
প্রধানমন্ত্রীর ‘আমার গ্রাম, আমার শহর’ ভিশন বাস্তবায়নে ডাক বিভাগের এই উদ্যোগ কাজে লাগানোর মাধ্যমেই সম্ভব বলে মনে করেন, নোয়াখালী বিভাগ পোষ্ট অফিসের উপ-পোষ্ট মাষ্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।
এদিকে, ডাক বিভাগের কর্মীদের নতুন প্রজন্মের বাহিনী হিসেবে অভিহিত করলেন, জেলা প্রশাসক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
গ্রামীন জনগনের মাঝে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিতে, ডাক বিভাগের ডিজিটাল পোষ্ট অফিসের কার্যক্রমকে সরকার আরো উন্নত করবে এমন প্রত্যাশা সবার
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি



