সীমাহীন ভোগান্তিতে গজারিয়া এলাকাবাসী

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কয়েকটি ব্রিজ নির্মাণ করেছে, দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর। এসব ব্রিজের সাথে সংযোগ সড়ক ভালো না থাকায়, চলাচলে সিমাহীন ভোগান্তিতে এলাকাবাসী। এদিকে, রসুলপুর ও কাউনিয়াকান্দি ভাঙ্গা ব্রীজ দিয়েই চলছে শত শত সিএনজি, মিশুক, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন। তবে, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, সংশ্লিষ্টরা।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বৈদ্যারগাঁও কবরস্থান রাস্তার মাথায় উজির আলী খালের ওপর ২৪ ফুট দৈর্ঘ্যের একটি ব্রীজ, চরপাতালিয়া গ্রাম থেকে পৈকারপার গ্রামের খালের ওপর ৩৪ ফুট দৈর্ঘ্যের একটি ব্রীজ এবং শ্রীনগর গ্রামের একটি খালের ওপর নেইম প্লেট ছাড়া ব্রীজ নির্মান করেছে, দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর।
এলাকাবাসীর অভিযোগ, উল্লেখিত ব্রীজগুলোর সাথে সংযোগ সড়ক ভালো না থাকায় তা জনগণের কোন কাজেই আসছে না। এদিকে, দুর্ভোগ ও দূর্ঘটনার আশংকা নিয়ে শতশত সিএনজি, মিশুক, অটোরিক্সা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী চলাচল করছেন, রসুলপুর ও কাউনিয়াকান্দি ভাঙ্গা ব্রীজ দিয়ে। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।
এসব এলাকার ব্রিজের বিভিন্ন সমস্যার কথা জানালেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান। ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক।
তবে, শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দেখতে চায় এলাকাবাসি।
মোকবুল হোসেন, গজারিয়া প্রতিনিধি



