অন্যান্যবিনোদন

নাটক ও সিনেমা নিয়ে বাবা ছেলের দুই বই

নবীন এবং উদীয়মান নাট্যকর্মীদের জন্য অভিনয় শিক্ষণ সহজ পাঠ বিষয়ক অভিনয় ও অভিনেতা প্রকাশ করেছেন নাট্যনির্দেশক, লেখক এবং আলতামিশ নাবিলের পিতা আনিসুর রহমান নান্টু। অন্যদিকে, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস ও অগ্রগতি নিয়ে লেখক ও নির্মাতা মুহাম্মাদ আলতামিশ নাবিল প্রকাশ করেছেন, গবেষণাগ্রন্থ লুমিয়ের থেকে হীরালাল।

৭ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর পাঞ্জেরী বুক শপ (পিবিএস) প্রাঙ্গনে একই মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো বাবা ও ছেলের দুইটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব শংকর সাঁওজাল। ছায়াবীথি প্রকাশনী থেকে দুইটি বই-ই অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে।

লুমিয়ের থেকে হীরালাল বইটিকে বলা হচ্ছে: বিশ্ব চলচ্চিত্র ইতিহাস- অগ্রগতির সহজপাঠ। বিশ্বজুড়ে চলচ্চিত্রের প্রথম সফল প্রদর্শক নির্মাতা লুমিয়ের ভ্রাতৃদ্বয় এবং ভারতবর্ষের সিনেমা সত্যিকার যার হাত ধরে প্রথম এসেছে সেই হীরালাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বইটির নামকরণ করা হয়েছে।

    01 72

বইটি প্রসঙ্গে আলতামিশ নাবিল বলেন, সিনেমার পোকা কিন্তু চলচ্চিত্র মানেই যাদের কাছে ‘হলিউড-বলিউড’, সে সকল দর্শকদের উদ্দ্যেশে বইটি লেখা! বইটিতে আলোচনা করা হয়েছে সহজ ভাষায় সিনেমা শুরুর ইতিহাস, শুরুর দিকে বিশ্ব জুড়ে চলচ্চিত্র আন্দোলন বা ফিল্ম মুভমেন্ট যেগুলো সিনেমার ভাষা বদলে দিয়েছে, ভারতবর্ষ এবং বাংলাদেশে সিনেমার শুরু, বাংলাদেশী নতুন যুগের কিছু সিনেমা এবং অন্যান্য কিছু বিশ্ব চলচ্চিত্র আলোচনা।

এদিকে অভিনয় ও অভিনেতা বইটি সম্পর্কে লেখক আনিসুর রহমান নান্টু বলেন, অভিনয়কে সাবলীল এবং প্রাঞ্জল করে তুলতে হলে অভিনেতাকে অভিনয় সম্পর্কে যথেষ্ট সচেতন হতে হয়। অভিনয়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুভূতি সম্পর্কে ভাবতে হয়। এই ভাবনা বিকাশের জন্য প্রয়োজন ভিতর বাইরের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ। এ বিষয়ে অনুশীলনের প্রয়োজন বিষয়গুলো নিয়ে ছবিসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button