বাংলাদেশ
‘গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতেই আলোচনা’

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ এর সিদ্ধান্ত;চাপ বা আন্দোলনের মুখে সিদ্ধান্ত হয়নি বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গণতন্ত্রের ধারাঅব্যাহত রাখতে আলোচনার পরিপ্রেক্ষিতেই ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত;
চাপ বা আন্দোলনের মুখে সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,৭ দফা নিয়ে আলোচনা করুক।
আমরা কোন শর্ত দেইনি। তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়
নির্বাচন কমিশনের। বিদেশী পর্যবেক্ষকও আসতে পারে।
তিনি আরও জানান, ‘ঐক্যফ্রন্টের আলোচনার পাশাপাশি নৈশভোজও থাকবে।
তারা যত জন আসতে চায় আসবে, তবে আজ তারা তালিকা দিবে।
আমাদের দিক থেকে কতোজন থাকবে, কারা থাকবে, সেটা তাদের তালিকা দেখে ঠিক করবো’



