
করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এসময় সরকারের ব্যর্থতায় বিনা চিকিৎসায় সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জবাবদিহিতা না থাকার কারণে সরকার শাট ডাউন তুলে নিয়ে দেশকে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞ দলের পরামর্শের উদ্বৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে কলকারাখান খুলে দেওয়া কিংবা লকডাউন তুলে নেওয়া, গণপরিবহন চালু করা খুবই বিপদজ্জনক। অজ্ঞতা, উদাসীনতা এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতা না থাকার কারণে সরকার এমন আচরণ করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।



