কাতারে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এহতেরাজ ব্যবহার বাধ্যতামূলক

কাতারে করোনাভাইরাস নিয়ন্ত্রণে থেকে বাইরে চলাফেরার সময় স্থানীয় ও অভিবাসী সকল নাগরিকদের জন্য, এহতেরাজ মোবাইল অ্যাপ ইনস্টল ও ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই অ্যাপের সুবিধাগুলো হচ্ছে হেল্থ কোডের মাধ্যমে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বন্ধ করতে প্রয়োজনীয় সুরক্ষা পদ্ধতিগুলো জানিয়ে দেয়া হবে।
স্থানীয় ও অভিবাসী নাগরিকদের বাইরে চলাফেরার সময় এহতেরাজ মোবাইল অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে কাতার সরকার। এতে বিভিন্ন কোড রয়েছে যার মাধ্যমে,করোনাভাইরাসের প্রাদুর্ভাব বন্ধ করতে প্রয়োজনীয় সুরক্ষা পদ্ধতিগুলো জানিয়ে দেয়া হবে।
যেমন মোবাইল ফোনের ব্লু -টুথ চালু অবস্থায় সবুজ কিউআর কোড এলে অ্যাপ ব্যবহারকারী এবং পাশের ব্যক্তি করোনামুক্ত। হলুদ কিউআর কোড এলে বোঝা যাবে পাশের ব্যক্তি কোয়ারেন্টিনে ছিলেন। ধূসর কিউআর কোড এলে, অ্যাপ ব্যবহারকারির পাশের ব্যক্তি করোনা সন্দেহভাজন এবং লাল কিউআর কোড মানে করোনা আক্রান্ত।
এ বিষয়ে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতারের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান তালুকদার বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে, কাতার সরকার যে পরামর্শ দিচ্ছেন, তা অবশ্যই আমাদের গ্রহণ করা জরুরী। বিশিষ্ট কলামিস্ট ও গবেষক এবং বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার এর সভাপতি নুর মোহাম্মদ (নুর), নিজের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে, সবাইকে এই এহতেরাজ এপ্লিকেশন ডাউনলোড করার আহবান জানান।
এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর আশপাশের মোবাইল লোকেশন ও তাদের স্বাস্থের অবস্থা যাচাই করে, অ্যাপ ব্যবহারকারিকে সম্ভাব্য ঝুঁকি মুক্ত রাখবে। আজ থেকে যেকোন নাগরিক এহতেরাজ মোবাইল অ্যাপ নিবন্ধন ছাড়া রাস্তায় নামলেই, দুই লাখ রিয়াল জরিমানা এবং ৩ বছর জেল খাটতে হবে।
আকবর হোসেন, কাতার প্রতিনিধি



