বিশ্ববাংলা

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী করোনা আক্রান্ত

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী মামুনুর রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তার করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, তিনি সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা ফোকাল পয়েন্টে নিয়োজিত দূতাবাসের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। মামুনুর রশীদ জানান, তিনি বাংলাদেশি প্রবাসীদের মধ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। করোনা প্রাদূর্ভাব শুরু হওয়ার পর থেকেই, তিনি প্রবাসীদের কাছে ত্রাণ পৌঁছে দেয়াসহ বিভিন্ন হাসপাতালের মর্গে থাকা বাংলাদেশিদের সনাক্তের কাজ করছিলেন।

সবশেষ গত বৃহস্পতি ও শুক্রবার তিনি রিয়াদের বেশ কয়েকটি করোনা হাপাতাল ও মর্গ পরিদর্শন করেছেন। ব্যাক্তিগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সৌদি আরবের কিং সাউদ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে, বর্তমানে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন।

অন্যদিকে, সৌদি আরবে ৫ দিনের বিশেষ কারফিউ শেষে, মসজিদ ও কর্মস্থল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button