বিশ্ববাংলা
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় গ্রেফতারকৃত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব একথা জানান।
তিনি জানান, সম্প্রতি বৈধ কাগজপত্র না থাকায় যেসব প্রবাসীকে গ্রেফতার করে জেলে এবং ৩টি বন্দী শিবিরে আটকে রাখা হয়েছে, তাদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত তাদেরকে সরকারীভাবে চিকিৎসা সেবা দেয়া হবে। এবং যারা এখনও সুস্থ আছেন, তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের অবৈধ এসব প্রবাসীদের ফিরিয়ে নেয়ার জন্য দেশগুলোর দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হবে বলে জানান তিনি।



