অন্যান্যবাংলাদেশ

ইউনাইটেড হাসপাতালে আগুন, মৃত পাঁচজনই করোনা রোগী

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনের ঘটনায় মৃত পাঁচজনই করোনায় আক্রান্ত রোগী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের মোবাইল রিং অফিসার মো. কামরুল ইসলাম জানান, হাসপাতালের আইসোলেশন রুমে আগুন লাগে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

তিনি আরো জানান, আমাদের কর্মীরা সেখানে কাজ করছে। পরে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button