অন্যান্যবাংলাদেশ

৩১ মে থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহন

৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলার ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী জানান, সীমিত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। নৌপরিবহন, ট্রেনও চলবে বলেও তিনি জানান।

বুধবার (২৭ মে) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি। এর আগে বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান ৩১ মে’র পর সাধারণ ছুটি আর বাড়ছে না। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেন তিনি। এসময় ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে। অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলা রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, রাত আটটা থেকে সকাল ৬টা পর্যন্ত আগের মতো চলাচল সীমিত থাকবে। হাটবাজার দোকানপাট বিকাল ৪টা পর্যন্ত চলবে। এদিকে, গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ধর্মীয় উপাসনালয় খোলা থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button