অন্যান্যবাংলাদেশ

আর বাড়ছে না সাধারণ ছুটি

৩১ মে’র পর সাধারণ ছুটি আর বাড়ছে না বলে বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০ মে’র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে। বয়স্ক এবং গর্ভবতীরা অফিসে আসবেন না।

এছাড়া আপাতত ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস নেয়া যাবে। অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলা রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এদিকে ৩১ মে থেকে খুলছে সরকারি আধা-সরকারি সব অফিস।

সংশ্লিষ্ট খবর

Back to top button