বাংলাদেশ
অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

পহেলা জুন থেকে চালু হচ্ছে সড়ক গণপরিবহন। বাস-মিনিবাসে সীমিত আসনের যাত্রী তোলার নির্দেশনা রেখে, ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে বিআরটিএ।
শনিবার রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বৈঠকে অর্ধেক সিট ফাকা রাখা সাপেক্ষে বাস-মিনিবাস চালুর সিদ্ধান্ত হয়। এছাড়া বাসে ভ্রমণের সয়ম স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গুরত্বারোপ করা হয়।
এসময় আসন খালি রাখার পরিস্থিতি বিবেচনায় বাসে যাত্রীপ্রতি ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিআরটিএ।
বাংলা টিভি/রাসেল



