আন্তর্জাতিক

টানা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েড নামে এক আফ্রিকান আমেরিকান নাগরিকের মৃত্যুর প্রতিবাদে, টানা চতুর্থ দিনে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ।

যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে হাজার হাজার মানুষ জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিনেসোটা, নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া। সোমবার শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েড নামের ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ  মৃত্যু হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিনিয়াপোলিসসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ভিডিওতে দেখা গেছে, পুলিশের এক কর্মকর্তা ফ্লয়েডের ঘাড়ের ওপর হাটু দিয়ে তাকে মাটিতে চেপে ধরে রেখেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button