দেশবাংলা
৮ দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল থেকে পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
তবে লকডাউনের কারণে ভারত ও বাংলাদেশে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাওয়া আসা করতে পারলেও স্বাভাবিক যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় আজ থেকে বন্দরের কার্যক্রম পূণরায় শুরু হয়েছে।



