দেশজুড়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুরে একদিনে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১৪ জন। এদিকে, পঞ্চগড় সদর, আটোয়ারী ও দেবীগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে পঞ্চগড়ে আক্রান্তের ৬৪। তবে এখন পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে মারা গেছেন ২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
অন্যদিকে, কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে মা-ছেলেসহ উলিপুর উপজেলায় ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আশরাফুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এছাড়াও, বরিশালে মেট্রোপলিটন পুলিশের ৯ পুলিশ সদস্য ও দুই ব্যাংক কর্মকর্তাসহ ২২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩০ জনে। চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় চাঁদপুরে আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।



