বিশ্ববাংলা

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে অনলাইনে আলোচনা সভা

ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে অনলাইন আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ, প্যারীস নগর আওয়ামী লীগ, ফ্রান্স যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু ফাউণ্ডেশন ফ্রান্সসহ, দলটির সকল অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জানান, ১৯৮১ সালের ১৭ এপ্রিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিলো। এসময় বক্তারা, করোনাভাইরাস মহামারি থেকে বিশ্ববাসীর মুক্তি চেয়ে দোয়া করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button