বিশ্ববাংলা

কুয়েতে ৫ ধাপে শিথিল করা হবে বিধিনিষেধ

কুয়েতে অর্থনীতির চাকা সচল রাখতে ৫ ধাপে শিথিল করা হবে বিধিনিষেধ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ আল হামাদ আল সাবাহ একথা জানান।

তিনি বলেন, প্রথম ধাপে ৩১মে থেকে খুলে দেয়া হবে শিল্প কারখানা, গ্যাস, লণ্ড্রী, মেইনটেন্যান্স, সিম কোম্পানী, ইন্টারনেট সেবা, ক্লিনিক ও মসজিদ। দ্বিতীয় ধাপে নির্মাণশিল্প, ব্যাংক, পার্ক ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদি খুলে দেয়া হবে। তৃতীয় ধাপে হোটেল, রিসোর্ট, ট্যাক্সি ইত্যাদি সেবা চালু হবে।

চতুর্থ ধাপে সরকারী বেসরকারী গণপরিবহন এবং পঞ্চম ধাপে বিবাহ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক সমাবেশ, সিনেমা হল, ক্রীড়া ক্লাব ও বিউটি পার্লার ইত্যাদি খোলার অনুমতি দেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button