বিশ্ববাংলা

যুক্তরাজ্যে স্বাস্থ্যকর্মীদের খাদ্য সরবরাহ অব্যাহত

যুক্তরাজ্যে ১২ হাজার রেস্টুরেন্টের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের খাদ্য সরবরাহ অব্যাহত রয়েছে। উদ্যোক্তারা জানান, করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার বিসিএ ইস্ট অফ লন্ডন এর পক্ষ থেকে ১০টি রেস্টুরেন্টে খাবার রান্না করে, ওয়াটফোর্ড জেনারেল হাসপাতালের এন এইচ এস স্টাফদের, প্রায় ১ হাজার প্যাকেট দুপুরের খাবার সরবরাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়াটফোর্ডের এম পি ডিইম রাসেল, নির্বাচিত ওয়াডফোর্ড মেয়র পিটার টেইলার, ওয়েষ্ট হার্টফোর্ড কমিউনিটি চেয়ার এ কে লসকর, বি সি এর চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, অর্গানাইজিং সেক্রেটারী সাইফুল আলম, ভাইস প্রেসিডেন্ট ওলি খানসহ আরো অনেকে।

 ফজলুল হক, লন্ডন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button