বিশ্ববাংলা

মক্কায় ৩১মে থেকে ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নেয়া হবে

মক্কায় ২ ধাপে বিধিনিষেধ শিথিল করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, ৩১মে থেকে প্রথম ধাপ এবং ২১জুন থেকে দ্বিতীয় ধাপে বিধিনিষেধ তুলে নেয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রথম ধাপ শুরু হবে রোববার থেকে। এদিন সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মক্কা নগরীতে প্রবেশ এবং বাহির হওয়া যাবে। মসজিদুল হারামে মুসুল্লিদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, আগামী শুক্রবার থেকে জুমার নামাজ আদায় করা যাবে এবং কাবা ঘর তাওয়াফ করা যাবে।

আর দ্বিতীয় ধাপে ২১জুন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নাগরিকরা বাসা থেকে বের হয়ে ঘোরাঘুরি করতে পারবেন।

জানাজা কিংবা বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০জন অংশ নিতে পারবেন। তবে সেলুন বা এ জাতীয় প্রতিষ্ঠান এখনই খোলার অনুমতি দেয়া হয়নি। এছাড়া হজ্ব সম্পর্কেও এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button