বিশ্ববাংলা
স্পেনে মসজিদে নামাজ আদায়ের অনুমতি

স্পেনে বেশ কিছু অঞ্চলে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। ১৩ মার্চ থেকে শুরু করে দীর্ঘ ১১ সপ্তাহ পর শুক্রবার বার্সেলোনাসহ, যেসব এলাকায় সংক্রমণের হার কম, সেসব স্থানে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে।
তবে, প্রত্যেক মুসুল্লিকে অবশ্যই মাস্ক পড়ে এবং বাসা থেকে অযু করে আসতে বলা হয়েছে। নামাজ পড়ার সময়, একই কাতারে দুজনের মধ্যে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখা এবং প্রত্যেককে তার নিজ নিজ জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। স্থানভেদে ২৫জন বা ৫০জনের ছোট জামাতে নামাজ অনুষ্ঠিত হয়।
একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর মসজিদে নামাজ আদায়ের সুযোগ পেয়ে প্রবাসীরা সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আগামী সোমবার থেকে আরো বেশকিছু এলাকার মসজিদ নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।



