বিশ্ববাংলা

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দূতাবাসের সহায়তায় পরিচালিত ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ এই স্কুলটিতে বাংলাদেশের সাথে মিল রেখে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখেছে। এবারও প্রতিষ্ঠানটিতে, শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া, জিপিএ ফাইভ প্রাপ্তদের সংখ্যাও, সন্তোষজনকহারে বেশী। বিদ্যালয়টির অধ্যক্ষ হামিদুর রহমান বাংলা টিভিকে জানান, বাংলা মাধ্যম থেকে ৯ জন এবং ইংরেজী মাধ্যম থেকে ৯ জনসহ মোট ১৮ জন জিপিএ ফাইভ পেয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল ফয়সল আহমেদ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান খন্দকার একে আজাদ উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, পাশের হার ধরে রাখায় অভিভাবকরা শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button