দেশবাংলা
জরিমানাসহ বিদ্যুৎ বিল আদায় করায় বিক্ষোভ

করোনার কারণে বকেয়া বিদ্যুৎ বিলের জরিমানা মওকুফ করার সরকারি নির্দেশনা থাকলেও বরিশালের আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জরিমানাসহ বিদ্যুৎ বিল আদায় করায় বিক্ষোভ করেছে বিল দিতে আসা শতাধিক গ্রাহক।
বিক্ষুব্ধ জনগণ জানায়, সকালে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির আগৈলঝাড়া জোনাল অফিসে বিলের টাকা জমা দিতে গিয়ে দেখা যায়,বাণিজ্যিক বিদ্যুৎ বিল জরিমানাসহ আদায় করা হচ্ছে। এ নিয়ে বিল আদায়কারীদের সাথে গ্রাহকের বাকবিতন্ডা শুরু হলে আবাসিক বিদ্যুৎ সংযোগের গ্রাহকরাও বিল আদায়কারীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে।
পরে বিক্ষোভ করে বিল প্রদান করা বন্ধ রাখে বিল দিতে আসা গ্রাহকরা। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নির্দেশে জরিমানা বাদ দিয়ে বিদ্যুৎ বিল আদায় করায় শান্ত হয় পরিবেশ।
এফ এম নাজমুল রিপন, বরিশাল প্রতিনিধি



