বিশ্ববাংলা

করোনায় কানাডায় ১০ বাংলাদেশির মৃত্যু

কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশিসহ ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। জানা যায়,  দেশটিতে এ পর্যন্ত ৯০ হাজার ৯শ ৪৭ জন আক্রান্ত হয়েছেন এবং  মারা গেছেন ৭ হাজার ২৯৫ জন।

মৃতদের মধ্যে অধিকাংশই কুইবেক প্রদেশের অন্তর্গত মনট্রিল শহরের অধিবাসী। আর বাকিরা ওন্টারিও প্রদেশের টরোন্টো শহরে বসবাস করতো। শুধুমাত্র কুইবেক প্রদেশেই মারা গেছেন ৪ হাজার ৪৬১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে ১০ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে স্থানীয়রা স্বাস্থ্যবিধি কমই মেনে চলছেন। গত শনিবার টরোন্টোর ট্রিনিটি পার্কে হাজারো মানুষের সমাগম ঘটে। এত মানুষের উপস্থিতির কথা জানতে পেরে স্বয়ং টরোন্টো সিটি মেয়র জন টরি সেখানে উপস্থিত হয়ে তাদেরকে সচেতন করেন। আগামী ২১ জুন থেকে কানাডা আর আমেরিকার মধ্যকার সীমান্ত খুলে দেয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button