আওয়ামী লীগরাজনীতি

হাসপাতালগু‌লো‌কে আরো মান‌বিক হওয়ার আহবান: কাদের

করোনা সংকট‌কে, কিছু হাসপাতা‌লের বিরু‌দ্ধে ক‌রোনা রোগী‌দের উপেক্ষা করার অ‌ভি‌যোগের প্রেক্ষিতে, এ‌ বিষ‌য়ে আরো মান‌বিক হওয়ার আহ্বান আহ্বান জা‌নি‌য়ে‌ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তাদের সা‌থে ভিডিও কনফারেন্সের মাধ্য‌মে বক্তব্যকা‌লে এআহবান জানান তিনি। ওবায়দুল কা‌দের আরো ব‌লেন, অ‌ভিন্ন শত্রু ক‌রোনার বিরু‌দ্ধে ঐক্যবদ্ধভা‌বে লড়াই কর‌তে হ‌বে। স্বাস্থ্যবি‌ধির প্র‌তি উদাসীনতা ক‌রোনা সংকট‌কে আরো ঘ‌নিভুত কর‌বে ব‌লেও মন্তব্য ক‌রেন তি‌নি।

এসময় সরকা‌রের সমা‌লোচনা‌ করাকে নিত্য রু‌টিনওয়া‌র্কে প‌রিনত না কর‌তে বিএন‌পি নেতা‌দের প্র‌তি আহবান জা‌নি‌য়ে‌ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button