দেশবাংলা

চুয়াডাঙ্গায় আরও ৩ জন করোনা আক্রান্ত, মোট ১০১

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দুইজন নারীসহ তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০১ জনে দাঁড়ালো।

নতুন আক্রান্তদের একজনের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকায় অন্যদের বাড়ি আলমডাঙ্গা উপজেলায়। তাদের বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। জেলায় বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন পাঁচজন। এ ছাড়া হোম আইসোলেশনে আছেন ১৫ জন।

এদিকে, আজ বৃহস্পতিবার (৪ জুন) দেশে আরও ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৩৫ জন। দেশে গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ১২ হাজার ১৬১ জন। যা মোট আক্রান্তের ২১ দশমিক ১৩ শতাংশ। করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংশ্লিষ্ট খবর

Back to top button