বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশিরা

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিয়েছেন। দাঙ্গা পুলিশের সামনে ‘এর পরে কি আমি’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থেকে বর্ণবিদ্বেষমূলক আচরণে লিপ্তপুলিশের নিন্দা করেছেন।

বৃহস্পতিবার সকালপর্যন্ত কারফিউ চলাকালে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, লসএঞ্জেলেস, শিকাগো, মায়ামি-ডেডকাউন্টি, আটলান্টা, ডালাস, ক্লিভল্যান্ড, মিনিয়াপলিস, ডালাস, ডেনভার, লুইসভিলে, ফিনিক্স, র‌্যালি, সানফ্রান্সিসকোসহ বিভিন্নস্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়।

তবে আগের তিন রাতের মতো বিক্ষোভের মেজাজ ততটাউচ্ছৃঙ্খলতায় পূর্ণ ছিল না। এই আন্দোলনে বিভিন্ন স্থানে লুটতরাজের ভিকটিম যেমন হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, ঠিক তেমনি বহু মিছিলেও প্রবাসীরা সোচ্চার রয়েছেন। মঙ্গলবারহোয়াইট হাউজের সামনের বিক্ষোভে আরও অনেকের সাথে ছিলেন ভার্জিনিয়ায় বসবাসরতবাংলাদেশি তরুনী ফামি মুমতাহিনা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯ জুন ফ্লয়েডের শেষকৃত্যানুষ্ঠান পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে। তবে, চার পুলিশ অফিসারের বিরুদ্ধেই নতুন অভিযোগপত্র দাখিলে আন্দোলনের তীব্রতা ক্রমে হ্রাস পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button