লেবাননে শান্তিরক্ষা পদক পেলেন বাংলাদেশি

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেল বাংলাদেশি শান্তিরক্ষীরা। গত বুধবার দেশটির বৈরুত বন্দরে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ৯০ জন সদস্যকে এ পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গার্ড পরিদর্শন করেন, লেবাননে জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সকমান্ডার রিয়ার এডমিরাল সার্জিও রেনাটো বার্না সালগুইরিনহো। পরিদর্শনশেষে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতিসংঘ পদক প্রদান করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেবানন নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন হাইসাম দাননাউই।
অনুষ্ঠানে এমটিএফ কমান্ডার লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদান রাখায়, ব্যানকন-১০ এর কন্টিনজেন্ট কমান্ডার ও বানৌজা বিজয় এর অধিনায়ক ক্যাপ্টেন এম জয়নাল আবেদীনসহ, সকল নৌ-সদস্যদের সাহসিকতা ও দক্ষতার ভূঁয়সী প্রশংসা করেন এবং নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও বৈশ্বিক করোনাময় পরিস্থিতিতে নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী, সকল পদক্ষেপ যথাযথভাবে মেনে চলার জন্য বানৌজা বিজয়ের সকল সদস্যকে ধন্যবাদ জানান।বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষী সফলতার সাথে এক দশকেরও বেশী সময় ধরে জাতিসংঘের ইউনিফিল মিশনে সেবা প্রদান করে আসছে।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



