আওয়ামী লীগরাজনীতি

গণপরিবহ‌নে অ‌তি‌রিক্ত ভাড়া আদায় প্র‌তিশ্রু‌তি ভ‌ঙ্গের শা‌মিল: কাদের

গণপরিবহ‌নে অ‌তি‌রিক্ত ভাড়া আদায় এবং অ‌র্ধেক আসনের বেশি যাত্রী উঠা‌নো সং‌শ্লিষ্ট‌দের প্র‌তিশ্রু‌তি ভ‌ঙ্গের শা‌মিল ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি কর্তৃক অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকা‌লে এমন্তব্য ক‌রেন তিনি। এসময় সকলকে মনে সাহস রাখার আহবান জানিয়ে বলেন, আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি মনোবল ধরে রাখতে হবে। মনের শক্তি এবং প্রতিরোধক্ষমতা বাড়লে রোগের শক্তি কমে যায়।

সেতুমন্ত্রী আরো বলেন, করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আক্রান্তদের সঠিক সেবা প্রদানের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, পরিবার ও কর্মক্ষেত্রে সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্হাপনা বিষয়ে প্রশিক্ষণ জরুরি।

বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকি মুক্তভাবে কাজ-কর্ম চালিয়ে যাবার পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকেও স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষণ দিতে পারবে বলে তিনি এসময় অভিমত ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button