৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। মোহাম্মদ নাসিমের অবস্থা স্থিতিশীল, তাকে ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে তাঁর চিকিৎসক।
এর আগে শুক্রবার ভোরে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় ব্রেন স্টোক করেন মোহাম্মদ নাসিম। পরে জরুরিভাবে তার অস্ত্রোপচার করা হয়।সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম।
এদিকে, মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের সার্বিক খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান, আজ তাঁর বাবাকে কেবিনে নেয়ার কথা ছিল। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করায় শারীরিক অবস্থার অবনতি ঘটে। বাবার এর আগেও একবার স্ট্রোক হয়েছিলে। তাঁর জরুরি অস্ত্রোপচার হয়েছে। এখন ৪৮ ঘন্টার অবজারভেশনে আছেন তিনি।
এর আগে, রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১লা জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করেনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬–২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।



